ছাতকে জনকল্যাণ সোসাইটির কমিটি ঘোষণা : সভাপতি তুহিন, সম্পাদক ফাহিম

ছাতকে জনকল্যাণ সোসাইটির কমিটি ঘোষণা : সভাপতি তুহিন, সম্পাদক ফাহিম

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৩/০৭/২০২৬ ২১:০৪:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ইসলামগঞ্জ খাসগাঁও বাজারে সামাজিক সংগঠন জনকল্যাণ সোসাইটি-র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ৮৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহীন আলম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সামাজিক সংগঠক ইকবাল হোসেন ও নোমান আহমদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবক সাদিকুর রহমান সাদিক। বিশেষ অতিথি ছিলেন পালপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাবুর রহমান মোস্তাক। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক সায়েম আহমদ।


এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শেখ ফরহাদ আহমেদ (গাজী মিল্টন), সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদার, মো. তুরন মিয়া, সাইফুল ইসলাম এবং তরুণ সমাজসেবক কে এম এ বাসিত। স্বাগত বক্তব্য দেন সংগঠনের দায়িত্বশীল কর্মী সুলেমান হোসেন সালমান ও নাইম আহমদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফিজ সালেহ উদ্দিন, সাংবাদিক জামিল হোসেন, ব্যবসায়ী জালাল উদ্দিন, মঈনুল রহমান শিশুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কান্দিগাঁও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থী মারুফ আহমদ। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর গত ৯ বছরে করোনা মহামারি, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে এবং এতিম-অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনকল্যাণ সোসাইটি এলাকায় সুনাম অর্জন করেছে।অনুষ্ঠানের শেষপর্বে অতিথিবৃন্দ, সর্বোচ্চ রক্তদাতা ও সংগঠনের সক্রিয় কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি কান্দিগাঁও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবি বিতরণ করেন অতিথিরা।


সবশেষে তুহিন আহমদকে সভাপতি, ফাহিম আহমদকে সাধারণ সম্পাদক এবং বিল্লাল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৮৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সুজন তালুকদার / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad