বড়লেখায় চুরির মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার

৯৯ পিস শিশুর শার্ট উদ্ধার

বড়লেখায় চুরির মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৩/০৭/২০২৬ ২০:৫৯:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে একটি চুরির মামলার আসামিসহ বিভিন্ন মামলার ৮টি গ্রেপ্তারি ও সাজা পরোয়ানাভুক্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া ৯৯ পিস শিশুর শার্ট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দুপুর ১টা থেকে ২টার মধ্যে হাজীগঞ্জ বাজারের মসজিদ মার্কেটে অবস্থিত সোনারগাঁ বেবীশপ-এর সামনে থেকে অজ্ঞাত চোরেরা প্রায় ২০০ পিস বিভিন্ন সাইজের শিশুর শার্ট চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২৩ জুলাই বড়লেখা থানায় মামলা (নং-১২) দায়ের করা হয়।

মামলার তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কুলাউড়া থানা এলাকা থেকে মো. অখর উদ্দিন (৪১), পিতা- মৃত ময়না মিয়া, সাং- আসামপাড়া, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেটকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া ৯৯ পিস শিশুর শার্ট উদ্ধার করা হয়।

এছাড়া পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৮টি গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা তামিল করতে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— আবু সাইদ, আব্দুল আল মামুন, সুমন মিয়া, কোকিলা বেগম এবং মো. হাছান আহমদ।

বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


হিফজুর রহমান / তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad