সুনামগঞ্জে অবৈধ শাড়ি ও বাল্কহেডসহ নৌকা জব্দ,৩ চোরাকারবারি গ্রেফতার

সুনামগঞ্জে অবৈধ শাড়ি ও বাল্কহেডসহ নৌকা জব্দ,৩ চোরাকারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৩/০৭/২০২৬ ১৭:৪৯:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি, থান কাপড়, লেহেঙ্গা এবং চোরাচালানে ব্যবহৃত ২টি বাল্কহেড নৌকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


​বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের দুইটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে রাতেই জব্দকৃত মালামালসহ আসামিদের সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।


​পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম)-এর নেতৃত্বে এসআই রিফাতসহ পুলিশের একটি চৌকস দল সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামে অভিযান চালায়। অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ৬১৮ পিস অবৈধ কাতান শাড়ি, থান কাপড় ১০টি ও ২টি ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি বড় সাইজের বাল্কহেড স্টিলবডি নৌকা জব্দ করা হয়।


​গ্রেপ্তারকৃত চোরাকারবারিরা হলেন, বালিকান্দি গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৫০), একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মান্নান এবং আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া (২৫)।


​ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম) জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা মালামাল উদ্ধারের ঘটনায় এসআই রিফাত বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।


​জব্দকৃত মালামাল আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাঁদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

আজহারুল/ ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad