সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা প্রদান

সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা প্রদান

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২২/০৭/২০২৬ ১৭:১১:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‎বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী (Major General Mohammad Ashrafuzzaman Siddiqui) সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণসহ চিকিৎসাসেবা  প্রদান করেন। 

‎বুধবার  (২২ জুলাই) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বন্যাদুর্গত লালপুর গুচ্ছগ্রাম এলাকা পরিদর্শন করেন। সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি  বন্যাদুর্গত এলাকার চিকিৎসাসেবা বঞ্চিত এসব মানুষকে বিজিবির পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়।

‎বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী সংকট এবং মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্ডার গার্ড বাংলাদেশের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, যেকোনো দুর্যোগ ও জাতীয় সংকটময় মুহুর্তে  জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের কল্যাণে মানবিক দায়িত্ববোধের ধারাবাহিকতায় বিজিবির ত্রাণ, উদ্ধার ও চিকিৎসাসহ সকল মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্ণেল  একেএম জাকারিয়া কাদির সহ অন্যান্য কর্ম কর্তা গণ উপস্থিত ছিলেন।

লতিফুর রহমান রাজু

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad