শ্রীমঙ্গল থেকে আবারও বিশাল আকৃতির অজগর উদ্ধার

শ্রীমঙ্গল থেকে আবারও বিশাল আকৃতির অজগর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২১/০৭/২০২৬ ১৪:৪৩:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ


শ্রীমঙ্গল থেকে আকারও বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ৫ নং পুল বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে স্থানীয় ওয়াশিম মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। পরবর্তীতে খবরটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু মানুষ সাপটিকে মারতে চান।


পরবর্তীতে এলাকার কিছু সচেতন মানুষ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস ঘটনাস্থলে গিয়ে বিশাল আকৃতির অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।


উদ্ধারকৃত অজগর সাপটি ছিল প্রায় ১৮ ফুট লম্বা এবং এর ওজন আনুমানিক ৩০–৩৫ কেজি।


পরবর্তীতে অজগর সাপটিকে নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad