ছাতকে চোরাই মোটর ও নৌকাসহ ৪ জন আটক

ছাতকে চোরাই মোটর ও নৌকাসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২০/০৭/২০২৬ ১৫:৩৫:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার রেলওয়ে কলোনী এলাকায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটর এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ চারজনকে আটক করেছে নৌ পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক সোয়া ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন রেলওয়ে কলোনী সংলগ্ন সুরমা নদীর তীরে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় রমজান আলীর ভাঙারির দোকান থেকে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬টি চোরাই মোটর উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ এবং চারজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, তোফাজ্জল হক (২২), পিতা: নিজাম উদ্দিন (গ্রাম: গনেষপুর, ছড়ারপাড়),জুবের মিয়া (২৩), পিতা: মৃত আনিছুর রহমান (গ্রাম: গনেষপুর, ছড়ারপাড়),আবু বক্কর (২২), পিতা: মৃত দুদু মিয়া (গ্রাম: গনেষপুর, ছড়ারপাড়) ও রমজান মিয়া (৪০), পিতা: মৃত আমির মিয়া (এলাকা: বাগবাড়ি, ছাতক)।

নৌ পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে গত ১৩ জুলাই সন্ধ্যা ৭টা থেকে ১৪ জুলাই সকাল ৬টার মধ্যে কোনো এক সময়ে কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস পূর্বপাড়া এলাকার কাটাগাং নদীর তীরে অবস্থিত বশির কোম্পানির বালুর স্টক থেকে এই মোটরগুলো চুরি করা হয়। পরে গত ১৯ জুলাই রাতে চোরাই মোটরগুলো বিক্রির উদ্দেশ্যে ছাতকের রেলওয়ে কলোনীতে রমজান মিয়ার ভাঙারির দোকানে আনা হলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

পুলিশ আরও জানায়, আটককৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ছাতক ও কোম্পানীগঞ্জ থানা এলাকার সুরমা ও পিয়াইন নদীর উভয় তীরের বিভিন্ন ক্রাশার মিল এবং বালুর স্টক থেকে মোটর, কনভেয়ার বেল্ট, ট্রান্সফরমারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি করে আসছিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সুজন তালুকদার/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad