কুলাউড়ার র‍্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক

কুলাউড়ার র‍্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

১৭/০৭/২০২৬ ১৯:৫৫:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজার এলাকায় র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে মূল হোতাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।


র‍্যাব-৯, সিপিসি-২-এর একটি আভিযানিক দল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দক্ষিণ রবিরবাজার আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মার্কেটের  ব্রাদার্স টেলিকম নামের একটি দোকানে অভিযান পরিচালনা করে।


র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে আটক মকবুল হোসেনকে এই চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে।


অভিযানকালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— ইউসুফপুর সদর এলাকার মকবুল হোসেন (৩৮), পৃথিমপাশা এলাকার বাবুল মিয়া (২৮), পৃথিমপাশা এলাকার মো. সোয়েব আহমেদ (৩৮) এবং দক্ষিণ বিজলী এলাকার আব্দুল বাসিত (৩৬)।


জেলার শ্রীমঙ্গল র‍্যাব-৯, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার (এএসপি) মো. আরিফুর রহমান জানান, কোম্পানি অধিনায়কের নির্দেশনায় র‍্যাব অনলাইন জুয়া ও ক্যাসিনা-সংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।


তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে আটক মকবুল হোসেনকে এই চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কুলাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।


এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে কুলাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad