বড়লেখায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে ব্যারিস্টার আদিব চৌধুরীর ব্যক্তিগত সহকারী

বড়লেখায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে ব্যারিস্টার আদিব চৌধুরীর ব্যক্তিগত সহকারী

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৭/০৭/২০২৬ ১৯:৩৭:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় চলমান ও সম্পন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএ) দেওয়ান উসামা নিজাম চৌধুরী। ১৭ জুলাই, শুক্রবার সকাল ১১ টার সময় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি জানান, মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর নির্দেশনা ও তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করা, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়নই এসব প্রকল্পের মূল লক্ষ্য।


বর্তমানে সংসদ সদস্য SARPF Parliamentarians' Study Tour-এর অংশ হিসেবে রাষ্ট্রীয় সফরে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন। এ সময় তাঁর নির্দেশনা অনুযায়ী সংক্ষিপ্ত সফরে এলাকায় এসে বিভিন্ন উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন দেওয়ান উসামা নিজাম চৌধুরী। তিনি জানান, সরকারি গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজের কারণে শিগগিরই ঢাকায় ফিরে যেতে হবে। পরবর্তীতে আবার এলাকায় এসে অবশিষ্ট উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করে জনগণকে অবহিত করা হবে।


পরিদর্শন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— ৮ নম্বর ওয়ার্ডের রতুলী উত্তর বাজার মেইন রোডে ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে খাল খনন কাজ, দক্ষিণবাগ উত্তরের ৩ নম্বর ওয়ার্ডে আব্দুল রাজ্জাক মিয়ার বাড়ি থেকে রকমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৫০০ ফুট রাস্তা উন্নয়ন কাজ, ৬ নম্বর ওয়ার্ডের মোছেগোল গ্রামে কাবিখা কর্মসূচির আওতায় ইট সলিং রাস্তা নির্মাণ, গজবাগ ওয়ার্ডে আব্দুল মালেকের বাড়ি থেকে আব্দুল গনি মিয়ার বাড়ি পর্যন্ত নির্মাণাধীন ইট সলিং রাস্তার অগ্রগতি এবং ৩ নম্বর ওয়ার্ডে রাঙ্গাউটি কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ দিক থেকে পশ্চিমে গোরস্থান পর্যন্ত ২ লাখ টাকা ব্যয়ে রাস্তা সিসিকরণ কাজ।


দেওয়ান উসামা নিজাম চৌধুরী বলেন, উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের সরেজমিনে প্রকল্পগুলো পরিদর্শন করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে।


তিনি আশা প্রকাশ করেন, জনস্বার্থে বড়লেখার উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


হিফজুর রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad