মৌলভীবাজারে জুলাই শহিদ দিবসে পুলিশ সুপারের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি

মৌলভীবাজারে জুলাই শহিদ দিবসে পুলিশ সুপারের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৬/০৭/২০২৬ ১৬:০৯:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে জুলাই অভ্যুত্থানের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্মিত 'জুলাই স্মৃতিস্তম্ভে' পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা পুলিশ সুপার জনাব মোঃ মনিরুল ইসলাম-এর নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহিদদের আত্মত্যাগের স্মরণে এই শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব নিশাত বিনতে রাইহান ও জনাব মোঃ সাইফুল হক।

এছাড়াও জেলা বিশেষ শাখার ডিআইও-১ জনাব মোঃ আবুল কাসেম সরকার, টিআই (এডমিন) মোঃ কামরুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad