ছাতকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছাতকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৬/০৭/২০২৬ ১১:৩৬:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খারাই এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।


বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে স্থানীয় লোকজন মহাসড়কের বাম পাশের ডোবায় মরদেহটি দেখতে পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।


খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানার পরিদর্শক মো. মোতালেব হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এবং জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. মিরাজুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।


পুলিশ জানায়, নিহত ব্যক্তি আনুমানিক ৪৫ বছর বয়সী একজন পুরুষ। তাৎক্ষণিক ভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গত রাতের কোনো এক সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad