ছাতকে বন্যা পরিস্থিতির উন্নতি, কমতে শুরু করেছে জলাবদ্ধতা
ছাতক উপজেলায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় নিম্নাঞ্চলের জলাবদ্ধতা কমতে শুরু করেছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ছাতক কার্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির উন্নতির লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। নদীর পানির স্তর কমতে শুরু করায় উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জমে থাকা পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। এতে বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হতে শুরু করেছে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। নতুন করে ভারী বৃষ্টিপাত বা উজান থেকে পাহাড়ি ঢল নামলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সুজন তালুকদার/ ডিডি
মন্তব্য করুন: