পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৪/০৭/২০২৬ ১৫:০৩:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশের সংসদীয় কূটনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার-হবিগঞ্জ অঞ্চল থেকে নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের (আসন-২৭) সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।


সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে পাস হয়।


সংসদ সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে চিফ হুইপ সংসদে এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়। মৌলভীবাজারের বড়লেখা অঞ্চল থেকে প্রথম নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়ার পর, এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থায়ী কমিটির হাল ধরলেন তিনি।


ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী রাজনীতিতে যোগদানের পূর্বে দেশের শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠান ‘বাংলালিংক’-এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার (ডেপুটি সিইও) হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং সংসদ সদস্য নির্বাচিত হন।


তিনি শিক্ষা ও পেশাগত যোগ্যতায় অত্যন্ত সমৃদ্ধ এক ব্যাকগ্রাউন্ডের অধিকারী। যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ লিংকনস ইন থেকে ব্যারিস্টারি (বার-অ্যাট-ল) ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি বিশ্বখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুল থেকে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ কোর্স সম্পন্ন করেছেন।


ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর এই গৌরবময় অর্জনের পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্য। তিনি মৌলভীবাজারের ৪ বারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সুযোগ্য কন্যা। বাবার হাত ধরে ও পারিবারিক ঐতিহ্যের পথ বেয়ে তিনি আজ জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।


সংসদীয় কূটনীতিতে নতুন মাত্রা: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর আন্তর্জাতিক আইন বিষয়ক গভীর জ্ঞান এবং বহুজাতিক প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা দেশের সংসদীয় কূটনীতিতে এক নতুন গতি আনবে। বর্তমান জটিল বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনীতি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে তার এই করপোরেট ও আইনি ব্যাক

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad