সুনামগঞ্জে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে বিজিবি, চিকিৎসা পেল ৫০০ জন

সুনামগঞ্জে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে বিজিবি, চিকিৎসা পেল ৫০০ জন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৩/০৭/২০২৬ ১৬:৫৪:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তাহিরপুরের ক্ষতিগ্রস্ত এলাকার বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বিজিবি। সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টায়  সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক উপজেলার  লাউড়েরগড় এলাকায় এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।


অসহায় ও দরিদ্র সীমান্তবর্তী জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত এই ক্যাম্পে মেজর চৌধুরী ইমরান মাহমুদ, ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার, বিজিবি সিলেট এবং ডাক্তার  মোঃ নাজমুল আরেফিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে স্থানীয় আনুমানিক ৫ শতাধিক নারী-পুরুষ এবং শিশুকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।


সুনামগঞ্জ  ২৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ  সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনের পাশাপাশি দেশের যেকোনো জরুরী পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও দরিদ্র জনগণের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

লতিফুর রহমান রাজু/ অথৈ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad