ছাতকে কেয়ার বাংলাদেশ ও আইডিই'র প্রকল্প অবহিতকরণ ও পুষ্টি সমন্বয় কমিটির সভা
ছাতক উপজেলায় মাল্টি সেক্টোরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (MAIN) প্রকল্পের উদ্যোগে কেয়ার বাংলাদেশ ও আইডিই বাংলাদেশের সহায়তায় প্রকল্প অবহিতকরণ ও পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিই বাংলাদেশ (MAIN) প্রকল্পের টিম লিডার শাহ মামুনুল আহাদ।
এ সময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিলন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দুজ্জামান নাহিদ এবং প্রকল্পের প্রতিনিধি মোশাররফ হোসেন, রুহুল আমিন, হাফিজুর রহমান, উদ্যোক্তা সীমা বেগম ও শাবানা বেগম।সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান অদুদ আলম, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও উদ্যোক্তারা।সভায় গর্ভকালীন মাতৃসেবা, শিশুস্বাস্থ্য, স্যানিটেশন, সবজি চাষাবাদ, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও গ্রহণ এবং অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ছাতক উপজেলার পাঁচটি ইউনিয়নে মাল্টি সেক্টোরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (MAIN) প্রকল্পের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
সুজন তালুকদার/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: