ছাতকে ইউপি নির্বাচনের হাওয়া: আলোচনায় সৈয়দ মনসুর আলী

ছাতকে ইউপি নির্বাচনের হাওয়া: আলোচনায় সৈয়দ মনসুর আলী

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৩/০৭/২০২৬ ১২:৫৪:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার ৭নং সিংচাপইড় ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী তৎপরতা ও আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। এবার এই ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী হিসেবে তরুণ নেতৃত্বের আলোচনায় উঠে এসেছেন ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনসুর আলী।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সৈয়দ মনসুর আলী দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। করোনাকালীন সংকটসহ বিভিন্ন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে নিয়ে ইউনিয়নজুড়ে আলোচনা চলছে।

দলীয় সূত্র জানায়, সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখায় দলীয় মহলেও তার বেশ পরিচিতি রয়েছে। বর্তমানে তিনি ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালনের পাশাপাশি সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক, সিলেটস্থ ছাতক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেট তপোবন হাউজিং কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিংচাপইড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈদেরগাঁও গ্রামের সৈয়দ সাদিক আলীর পুত্র।

নির্বাচনী প্রস্তুতি ও আকাঙ্ক্ষার বিষয়ে জানতে চাইলে সৈয়দ মনসুর আলী বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই। অবহেলিত সিংচাপইড় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়েই আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। দল ও এলাকার সর্বস্তরের জনগণের সমর্থন পেলে নির্বাচিত হয়ে সবার মতামতের ভিত্তিতে সিংচাপইড়কে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করব।”

ইউনিয়নের সচেতন মহলের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা আরও জোরদার হবে এবং সিংচাপইড় ইউনিয়নের নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

সুজন তালুকদার / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad