তাহিরপুরের শ্রীপুর বাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও সভা

তাহিরপুরের শ্রীপুর বাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও সভা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১২/০৭/২০২৬ ২০:৫২:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) আসরের নামাজের পর স্থানীয় সচেতন যুবসমাজের উদ্যোগে শ্রীপুর বাজারের মধ্যবাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।


প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তরং জামে মসজিদের সাবেক ইমাম আশরাফ আলী আখঞ্জী। এতে বক্তব্য দেন জনতা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক রফিকুল ইসলাম, শ্রীপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব শাহীন নূর আলম , মাওলানা ইব্রাহিম খলিলুর রহমান, মুফতি শামিউল হক আইয়ুবী এবং ক্কারী আব্দুল্লাহ আল মুমিন আনসারী প্রমুখ ।


বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি-যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক ও জুয়ার মতো অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, "আমি তাহিরপুর থানায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত তাহিরপুর গড়তে সবার সহযোগিতা কামনা করছি।

শামসুল আলম আখঞ্জী/ অথৈ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad