তাহিরপুর সীমান্তে ঝুঁকি নিয়ে চলছে ভারতীয় কয়লা কুড়ানো

তাহিরপুর সীমান্তে ঝুঁকি নিয়ে চলছে ভারতীয় কয়লা কুড়ানো

নিজস্ব প্রতিনিধি,তাহিরপুর

১১/০৭/২০২৬ ১১:৪৯:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জীবনের ঝুঁকি নিয়েই তাহিরপুর সীমান্তে চলছে ভারতীয় কয়লা কুড়ানোর উৎসব। পাহাড়ী পানির ঢলে সীমান্তের ওপার থেকে ভেসে আসা কয়লা সংগ্রহে বয়সভেদে সকলেই মাছের জাল দিয়ে সংগ্রহ করছেন ভারতীয় কয়লা। 


শুক্রবার (১০ জুলাই) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও সীমান্তের কলাগাঁও ছড়া এলাকায় গিয়ে এমন চিত্রই দেখা গেছে। মাছ ধরার ঠেলা জালসহ নানা সরঞ্জাম দিয়ে ভেসে আসা ভারতীয় কয়লা কুড়িয়ে তীরে তোলেন তারা।   


স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দুপুরে পাহাড়ি ঢলের পানির সাথে মেঘালয় পাহাড় থেকে বাংলা কয়লা ভেসে আসতে থাকে। দেখতে পেয়ে আশপাশের গ্রামের লোকজন সেই কয়লা কুড়িয়ে তীরে তোলেন।


কলাগাঁও গ্রামের বাসিন্দা মোর্শেদ আলম সাদ্দাম বলেন, ভারী বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢলের পানির সাথে মেঘালয় পাহাড় থেকে অনেক বাংলা কয়লা ভেসে এসেছে। আশপাশের লোকজন মাছ ধরার সরঞ্জাম দিয়ে সেই কয়লা কুড়ানোর চেষ্টা করেছেন এবং অনেকেই কয়লা কুড়িয়ে তীরে তুলেছেন। 


শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বলেন, ভারী বৃষ্টি হলেই মেঘালয় পাহাড় থেকে বাংলা কয়লা ভেসে আসে। পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে কয়লা বেশি আসে। এই কয়লা কুড়িয়ে সীমান্তের শত শত পরিবারের সংসার চলে। আজ পাহাড়ি ঢলের সাথে কয়লা আসায় লোকজন কয়লা কুড়িয়ে জমা করেছেন। 


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: