২০২৬ বিশ্বকাপই শেষ, বিদায় বেলায় রোনালদোর মুখে আর্জেন্টিনার গল্প

২০২৬ বিশ্বকাপই শেষ, বিদায় বেলায় রোনালদোর মুখে আর্জেন্টিনার গল্প

প্রথম ডেস্ক

০৬/০৭/২০২৬ ১৭:৪৯:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় সোনালী অধ্যায়ের সমাপ্তি রেখা যেন টেনেই দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের এই মহাতারকা নিশ্চিত করেছেন, চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপই হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

বিশ্বকাপ চলাকালীন এক আবেগঘন সাক্ষাৎকারে ৪১ বছর বয়সী রোনালদো বলেন, "আমি এই বিশ্বকাপটি দারুণ উপভোগ করছি—সমর্থক, মানুষ এবং চারপাশের পরিবেশটা সত্যিই চমৎকার। তবে নিশ্চিতভাবেই এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। সিদ্ধান্তটা আমি চূড়ান্তভাবেই নিয়ে ফেলেছি।"

এই ঘোষণার মধ্য দিয়ে ২০০৬ সালে শুরু হওয়া রোনালদোর দুই দশকের বিশ্বকাপ যাত্রা ষষ্ঠ অধ্যায়ে এসে থমকে দাঁড়াচ্ছে। টানা পাঁচটি বিশ্বকাপে অংশ নেওয়ার পর ২০২৬ আসরেও তিনি পর্তুগালের প্রধান ভরসা হিসেবে খেলছেন।

তবে এই গুরুগম্ভীর ঘোষণার ফাঁকে নিজের স্বভাবসুলভ রসিকতা করতেও ভুলেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। বিমানে ঘটে যাওয়া এক মজার অভিজ্ঞতা শেয়ার করে রোনালদো হাসতে হাসতে বলেন, "একবার ফ্লাইটে আমি খেয়াল করলাম একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট (বিমানবালা) আর্জেন্টিনার। সে আমাকে দেখেই যেভাবে মুখ ফিরিয়ে নিল, আমি তখনই পুরো বিষয়টা বুঝে যাই। আমি তাকে ডেকে বললাম—দেখো, আমি জানি তুমি আর্জেন্টিনার মেয়ে এবং তুমি আমাকে একদমই পছন্দ করো না! তবে চাপ নিও না, আমার স্ত্রী (জর্জিয়ানা রদ্রিগেজ) কিন্তু আর্জেন্টিনার!"

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার বিদায়ের এই কাউন্টডাউন বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর মনকে বিষাদগ্রস্ত করে তুলেছে। ২০২৬ বিশ্বকাপের পর্দা নামার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ফুটবল থেকে চিরতরে চুকে যাবে ‘সিআর সেভেন’ (CR7) অধ্যায়ের।

আর আর

মন্তব্য করুন: