ছাতকে বিভিন্ন আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ছাতকে বিভিন্ন আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৬/০৭/২০২৬ ১৫:২৭:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। 


সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ছাতক উপজেলার উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রজত দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক হোসেন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিলন মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, ফিল্ড অফিসার বিদূষ বর্মন, উষা রাণী দেবনাথ, তাতিকোনা সমবায় দলের নাইমা বেগম এবং মাধবপুর সমবায় দলের নেতা রোকসানা বেগম।এসময় বিএনপি নেতা আজর আলী মেম্বার, নিজাম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


সভাপতির বক্তব্যে ইউএনও মো. মহি উদ্দিন বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।


আলোচনা সভা শেষে বিআরডিবির উপকারভোগী ও সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।

সুজন তালুকদার / তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন: