ছাতকে উচ্ছেদ অভিযান, জরিমানা ও মালামাল জব্দ

ছাতকে উচ্ছেদ অভিযান, জরিমানা ও মালামাল জব্দ

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৫/০৭/২০২৬ ২১:০২:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক পৌরসভার উদ্যোগে ছাতক বাজারে আবারও অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।

অভিযান চলাকালে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ১৩টি মামলায় মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় রাস্তার ওপর থাকা অবৈধ দখলের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম জব্দ করে পৌর কর্তৃপক্ষ।

পৌরসভা সূত্রে জানা গেছে, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং শহরকে অবৈধ দখলমুক্ত রাখতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানানো হয়।

অভিযান শেষে পৌর কর্তৃপক্ষ বাজারের সকল ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আইন মেনে এবং ফুটপাত দখল না করে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছে।

সুজন তালুকদার / তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন: