মাধবপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে মাদক সেবন : যুবককে কারাদণ্ড
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে মাদক সেবন করার অপরাধে এক যুবক কে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার ( ৫ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্টট মেহেদী হাসান
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় মাধবপুর পৌর শহরের কাচারি পাড়ার কাউসার নামে এক যুবক কে আটক করে।
এ সময় তিনি মাদক সেবন করার অপরাধে মাদক সেবনকারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর।
রাজীব দেব রায় রাজু / সজল আহমদ
মন্তব্য করুন: