কুলাউড়া পৌর বিএনপির দ্রুত কাউন্সিল চান নেতাকর্মীরা
দীর্ঘদিন থেকে কাউন্সিল না হওয়ায় হতাশ কুলাউড়া পৌর বিএনপির নেতাকর্মীরা। দুইবছর পূর্বে কমিটির মেয়াদ শেষ হয়েছে। গত বছরের মাঝামাঝি সময়ে উপজেলা কাউন্সিলের পরপরই পৌর বিএনপির কাউন্সিল হওয়ার কথা ছিল। সম্ভাব্য তারিখ নির্ধারিত হলেও শেষমেষ কাউন্সিল হয়নি। দীর্ঘ বছরখানেক অপেক্ষার পর কুলাউড়া পৌর বিএনপির নেতাকর্মীরা দ্রুত কাউন্সিলর সম্পন্ন করার লক্ষ্যে এক বর্ধিত সভা করেছেন।
২ জুলাই বৃহস্পতিবার রাতে শহরের একটি কনভেনশন হলে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্টিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক খন্দকার মুহিবুর রহমান মলাইয়ের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য জুবের খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহ্বায়ক ওলিউর রহমান চৌধুরী শিপলু, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর কায়সার আরিফ, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আলী আজন, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর শামছুল ইসলাম সমছু, সাবেক কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামিম আহমেদ, সুমাইয়া আক্তার সুমা প্রমূখ।
বর্ধিত সভায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ প্রায় ২ বছর অতিবাহিত হয়ে গেলেও আজো কাউন্সিল না হওয়ায় হতাশা ও ক্ষোভ বাড়ছে নেতা কর্মীদের মধ্যে। কাউন্সিল ছাড়া কোন অবস্থায় মনোনিত কমিটি হলে তারা তা মেনে নেয়া হবেনা বলে হুঁশিয়ারি দেন। কাউন্সিল আয়োজনে আমাদের শতভাগ প্রস্তুতি রয়েছে।
এব্যাপারে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন জেলার এ পর্যন্ত যতটা উপজেলা ও পৌর কমিটি হয়েছে, সবগুলি কাউন্সিলের মাধ্যমে হয়েছে। এ বিষয়ে কুলাউড়া পৌর আহবায়ক কমিটি লিখিতভাবে জানালে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সজল আহমদ
মন্তব্য করুন: