বড়লেখায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

বড়লেখায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৩/০৭/২০২৬ ২০:২৭:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু।


সভায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী পাঁচ বছরের রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা, সাংগঠনিক অবকাঠামো আরও শক্তিশালী করা, তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখে সংগঠনকে সুসংগঠিত করা এবং জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


নাসির উদ্দীন আহমেদ মিঠু বলেন, সংগঠনের প্রকৃত শক্তি তৃণমূলের নেতা-কর্মীরা। তাদের ত্যাগ, শ্রম, আন্তরিকতা ও অবদানের যথাযথ মূল্যায়নের মাধ্যমেই একটি শক্তিশালী ও সুসংগঠিত দল গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে তৃণমূলের  প্রতিটি নেতা-কর্মীর মতামত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

হিফজুর

মন্তব্য করুন: