ছাতকে প্রবাসী সোহেল আহমেদকে বিশেষ সম্মাননা

ছাতকে প্রবাসী সোহেল আহমেদকে বিশেষ সম্মাননা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৩/০৭/২০২৬ ১৫:৩৭:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কুর্শী গ্রামের কৃতি সন্তান ও যুক্তরাজ্য প্রবাসী মো. সোহেল আহমেদকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। সমাজে অপরাধ নির্মূল, প্রতিরোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি গ্রামের যুবসমাজ তাঁকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করে।


আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় সোহেল আহমেদের নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বানিকান্দি যুবসমাজের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ও তরুণ সংগঠক ইকবাল হোসেন, ফয়েজ আহমেদ, রাজিকুল ইসলাম, জয়নুল হক, সারফুল আমিন, মনোয়ার আলী, সালাহউদ্দিন, মুজাম্মিল হক ও মাসুম আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মো. সোহেল আহমেদের অবদান প্রশংসনীয়। তাঁর এসব সামাজিক উদ্যোগ ও মানবিক কার্যক্রম এলাকার তরুণদের ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করবে।


সম্মাননা গ্রহণ করে মো. সোহেল আহমেদ বানিকান্দি যুবসমাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সমাজের কল্যাণে ও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সজল / উজ্জীবক

মন্তব্য করুন: