মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা নাসির-সারজিসের!

কুলাউড়ায় তোলপাড়

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা নাসির-সারজিসের!

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৮/০৬/২০২৬ ২৩:১৬:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দেওয়ার ঘটনায় এলাকাজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ঢাকা থেকে বড় বহর নিয়ে এসে মাত্র ৭০০ টাকার অনুদান দেওয়ার এই তথ্যটি নিহতের পরিবার গণমাধ্যমকে জানানোর পর গোটা উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে।


জানা গেছে, গত শুক্রবার (২৬ জুন) নিহতের পরিবারের পাশে দাঁড়াতে কুলাউড়া যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সমন্বয়ক সারজিস আলম। অভিযোগ উঠেছে, স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলে তারা নিহত মুজিবের পরিবারের হাতে মাত্র ৭০০ টাকা তুলে দেন।


এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, অল্প কিছু টাকা হাতে পেয়ে হতবাক হয়ে গেছেন নিহতের স্বজনরা। এ সময় চোখের পানি ধরে রাখতে পারেননি নিহত মুজিবের মা ও স্ত্রী।


ভিডিওতে মুজিবের স্ত্রীকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়: "আমার তিনটি শিশু নিয়ে এখন আমি অসহায়, একটি শিশু আমার গর্ভে রয়েছে। ঢাকা থেকে এনসিপির নেতারা আমার বাড়িতে এসেছিলেন। এলাকার মানুষরা বলতেছে আমরা নাকি ৩ থেকে ৪ লাখ টাকা পেয়েছি। কিন্তু না, উনারা মাত্র ৭০০ টাকা তুলে দেন আমার শাশুড়ির হাতে। একটা মানুষ মারা গেল, তার বদলে ৭০০ টাকা, এই টাকা দিয়ে আমরা কী করব! উনারা যে বহর নিয়ে এসেছিলেন, এলাকার মানুষ ভাবছে আমরা অনেক টাকা-পয়সা পেয়েছি।"


সামাজিক যোগাযোগমাধ্যমে এই হৃদয়বিদারক ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কুলাউড়ার দুই প্রবাসী। ভিডিওটি দেখে ক্ষুব্ধ ও ব্যথিত হয়ে তারা অবিলম্বে শহীদ মুজিবের স্ত্রীর কাছে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা পাঠিয়েছেন।


এই ঘটনার পর কুলাউড়ার সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, রাজনৈতিক নেতারা যদি এভাবে বড় বহর নিয়ে এসে লোকদেখানো বা নামমাত্র সহায়তা দেন, তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আসল উদ্দেশ্যটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এটি অসহায় একটি পরিবারের সাথে এক ধরণের উপহাস বলেও মন্তব্য করছেন অনেকে।


উল্লেখ্য, এ বিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বা সারজিস আলমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad