মৌলভীবাজারে শ্রেষ্ঠ চা উৎপাদনকারী হিসেবে শ্রীগোবিন্দপুর চা বাগান

মৌলভীবাজারে শ্রেষ্ঠ চা উৎপাদনকারী হিসেবে শ্রীগোবিন্দপুর চা বাগান

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২০/০৬/২০২৬ ২১:৫১:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগান দেশের চা শিল্পে এক অনন্য সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। চা উৎপাদনে ধারাবাহিক সাফল্য, উন্নত ব্যবস্থাপনা, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও মানসম্মত উৎপাদনের কারণে বাগানটি দেশের শ্রেষ্ঠ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে।


প্রাকৃতিক সৌন্দর্য ও চা উৎপাদনের জন্য বিখ্যাত কমলগঞ্জ অঞ্চলের এই চা বাগান দীর্ঘদিন ধরে দেশের চা শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাগানটিতে উন্নত জাতের চা গাছের পরিচর্যা, নিয়মিত পরিচ্ছন্নতা, সঠিক সময়ে পাতা সংগ্রহ এবং আধুনিক প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উন্নতমানের চা উৎপাদন করা হচ্ছে।


শ্রীগোবিন্দপুর চা বাগানের পরিচালক মহসিন মিয়া মধু জানান, বাগানের এই অর্জনের পেছনে রয়েছে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের নিরলস পরিশ্রম। তিনি বলেন, চায়ের গুণগত মান ধরে রাখতে বাগানে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক পরিচর্যা এবং উৎপাদন ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, চা বাগানের শ্রমিকরা দেশের চা শিল্পের অন্যতম চালিকাশক্তি। তাদের পরিশ্রম ও দক্ষতার কারণেই ভালো মানের চা উৎপাদন সম্ভব হচ্ছে। ভবিষ্যতে উৎপাদন আরও বৃদ্ধি এবং চায়ের মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।


চা সংশ্লিষ্টদের মতে, শ্রীগোবিন্দপুর চা বাগানের এই সাফল্য কমলগঞ্জ ও মৌলভীবাজারের চা শিল্পের জন্য একটি বড় অর্জন। দেশের অর্থনীতিতে চা শিল্পের অবদান বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শ্রীগোবিন্দপুর চা বাগানের এই অর্জনে স্থানীয়দের মাঝেও আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, বাগানটির সফলতা নতুন প্রজন্মকে চা শিল্পের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।

সজল আহমেদ / শাহিন আহমেদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad