শ্রীমঙ্গলে জাতীয় চা দিবস পালিত

শ্রীমঙ্গলে জাতীয় চা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২০/০৬/২০২৬ ২১:৪৪:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় চা দিবস।


শনিবার (২০ জুন) বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, চা প্রদর্শনীসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।


আলোচনা সভায় চা শিল্পের বর্তমান অবস্থা, উন্নয়ন সম্ভাবনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে চা শিল্প সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, চা বাগান মালিক, শ্রমিক প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে দেশের চা শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কারও প্রদান করা হয়।


বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে চা শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। এ শিল্পের উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।


সব মিলিয়ে শ্রীমঙ্গলে আয়োজিত এ দিবসটি চা শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনাকে নতুনভাবে সামনে নিয়ে আসে।

সজল আহমেদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad