দেশসেরার মুকুট অর্জন করল কুলাউড়ার শিশু মাহিমা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক

দেশসেরার মুকুট অর্জন করল কুলাউড়ার শিশু মাহিমা

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

১৯/০৬/২০২৬ ১২:১১:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ সারা দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মৌলভীবাজারের কুলাউড়ার খুদে শিক্ষার্থী মাহিমা ইসলাম। গত ১৬ জুন ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগের সেরা প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান ছিনিয়ে নেয় সে। মাহিমা কুলাউড়া উপজেলার করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।


মাহিমার এই দেশসেরা হওয়ার পথটি ছিল এক অনন্য মেধার স্বাক্ষর। সে পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগীয় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঢাকার জাতীয় মঞ্চে পা রাখে। সেখানেও নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখে চ্যাম্পিয়ন ট্রফি নিজের করে নেয়। প্রতিযোগিতা শেষে এক জমকালো অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাত মাহিমার হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন।


মাহিমা কুলাউড়া উপজেলার প্রতাবী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. তৈমুল ইসলাম এবং করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালেমা আক্তারের কন্যা। উল্লেখ্য, মাহিমার মা হালেমা আক্তার নিজেই মৌলভীবাজার জেলার 'শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৫' নির্বাচিত হয়েছিলেন। মায়ের পর এবার মেয়ের এই জাতীয় অর্জন পরিবারটির জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে।


মাহিমার এই ঐতিহাসিক বিজয়ের খবর এলাকায় পৌঁছানোর পর থেকে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে অভিনন্দনের জোয়ার।


স্থানীয় বিশিষ্টজনেরা বলছেন, মাহিমার এই অসাধারণ অর্জন কেবল তার বিদ্যালয়ের নয়, পুরো মৌলভীবাজার জেলার জন্য এক অনন্য দৃষ্টান্ত। এই সাফল্য কুলাউড়ার ভবিষ্যৎ প্রজন্মকে সহ-শিক্ষা কার্যক্রমে আরও বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করবে।

শাহিন আহমেদ/ তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad