মাধবপুরে রেলস্টেশন উন্নয়ন ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন
Led Bottom Ad

মাধবপুরে রেলস্টেশন উন্নয়ন ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৭/০৫/২০২৬ ১১:৪৭:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকা-সিলেট রেল সড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের উন্নয়ন ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে  স্থানীয় জনগনের উদ্যোগে রেল স্টেশন প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানবন্ধনে শাহজীবাজার এলাকার ১০ টি সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করে। এ সময় বক্তারা কয়েকটি দাবি তুলেন, শাহজীবাজার রেলস্টেশনের দ্রুত সংস্কার ও উন্নয়ন, যাত্রীসেবার মান উন্নয়ন, টিকেট সংখ্যা বৃদ্ধি, স্টেশন মাস্টার নিয়োগ, পারাবত এক্সেপ্রেস অথবা কালনি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রদান। মানববন্ধন চলাকালে এই রুটে জয়ন্তিকা এক্সপ্রেস কিছু সময়ের সময় যাত্রা বিরতী করে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন আবদাল মিয়া, নজরুল গাজী, শাহ আজিজুর রহিম, জয়নাল মেম্বার, নুরধন মেম্বার, শরিফ উদ্দিন সিকদার, শিক্ষক আবুল কাশেম, গাজিউর রহমান আব্বাস, সাব্বির আহমেদ, শাহাদাত তালুকদার, আশরাফুল ইসলাম, নির্মান শ্রমিক নেতা আব্বাছ মিয়া, ইদ্রিস চৌধুরী,নুর আলম শাহ, আব্দুর রহিম, ইসমাইল মিয়া, ফারাবি সুমনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

রাজীব দেব রায় রাজু/এ.আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad