হবিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু
Led Bottom Ad

ক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন

হবিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৭/০৫/২০২৬ ০৯:১২:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে শহরের পোদ্দারবাড়ি এলাকায় হবিগঞ্জ-নছরতপুর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম (৫৫) এবং তাঁর তরুণ ছেলে জাকির হোসেন (২০)। সড়ক দুর্ঘটনায় একই সাথে বাবা-ছেলের প্রাণহানির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়, যা পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ছেলেকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ধুলিয়াখালে এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন আব্দুল কাইয়ুম। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পোদ্দারবাড়ি বাইপাস সড়ক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং চলন্ত একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে বাবা ও ছেলে দুজনেই গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad