হবিগঞ্জে মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা বিতরণ
Led Bottom Ad

হবিগঞ্জে মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৬/০৫/২০২৬ ২১:৪০:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ পৌরসভা এলাকার সকল মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে সরকারি সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৬ মে) বিকেল ৪টায় শহরের এম সাইফুর রহমান টাউন হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ভাতা হস্তান্তর করা হয়। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখায় স্থানীয় আলেম সমাজের কল্যাণে এই উদ্যোগ গ্রহণ করে পৌর কর্তৃপক্ষ।

হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সচিব জাবেদ ইকবাল চৌধুরী। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের হাতে সম্মানী ভাতার অর্থ তুলে দেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad