স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে উধাও হবিগঞ্জের ‘ডিজে সুমাইয়া’
Led Bottom Ad

স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে উধাও হবিগঞ্জের ‘ডিজে সুমাইয়া’

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৬/০৫/২০২৬ ২০:৫৬:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় স্বামী ও তিন সন্তান রেখে প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাউল শিল্পী ‘ডিজে সুমাইয়া’র বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের ওই বাউল শিল্পী গত রবিবার (১০ মে) বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের দাবি, পার্শ্ববর্তী সন্তোষপুর গ্রামের এক যুবকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের জেরে তিনি স্বেচ্ছায় চলে গেছেন। ঘটনার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানায় পরিবার। আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর তিন সন্তান বর্তমানে অসহায় অবস্থায় রয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

স্বামী খোকন মিয়া বলেন, ২০১৬ সালে তাদের বিয়ে হয়। তিনি অভিযোগ করেন, ওই যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক চলছিল। ঘটনার পর থেকে সুমাইয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পেলে গ্রাম আদালতের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হতে পারে।

মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad