যোগদানের এক সপ্তাহ না হতেই মৌলভীবাজারের এসপিকে প্রত্যাহার
Led Bottom Ad

‘চুক্তি’ বিতর্ক নিয়ে আলোচনা

যোগদানের এক সপ্তাহ না হতেই মৌলভীবাজারের এসপিকে প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৫/০৫/২০২৬ ২২:৪৫:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যোগদানের এক সপ্তাহ পার হতে না হতেই মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাঁকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।


আইজিপির আদেশে বলা হয়, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আগামী ১৬ মে-এর মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। তবে আদেশে এই তাৎক্ষণিক প্রত্যাহারের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ মে দেশের ১২টি জেলায় নতুন পুলিশ সুপার পদে রদবদল আনা হয়। সেই আদেশে মৌলভীবাজারে দায়িত্ব পান রিয়াজুল ইসলাম। তবে তাঁর যোগদানের পরপরই অভিযোগ ওঠে, ‘আড়াই কোটি টাকার আর্থিক চুক্তির’ বিনিময়ে তিনি মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি হয়েছেন। এই অভিযোগকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, এই ‘চুক্তি’ বিতর্কের জেরেই তাঁকে দ্রুত প্রত্যাহার করা হলো।


পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ৫ মে বদলি হওয়া ১২ জন এসপির মধ্যে এক সপ্তাহের ব্যবধানে রিয়াজুল ইসলামসহ তিনজনকে প্রত্যাহার করা হলো। এর আগে গত ৯ মে আইজিপি আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে ফেনী ও পঞ্চগড় জেলার এসপি হিসেবে দায়িত্ব পাওয়া দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছিল।


তাঁদের মধ্যে ফেনীর এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ১০ মে-এর মধ্যে এবং পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমানকে ১৬ মে-এর মধ্যে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়।


এক সপ্তাহের ব্যবধানে গুরুত্বপূর্ণ তিন জেলায় নতুন এসপিদের এমন আকস্মিক প্রত্যাহারের ঘটনা নিয়ে খোদ পুলিশ বিভাগ ও রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও আলোচনা চলছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad