শায়েস্তাগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে অগ্নিকাণ্ড
Led Bottom Ad

গ্যাস পাওয়ার গুজবে চাঞ্চল্য

শায়েস্তাগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৫/০৫/২০২৬ ১৮:১৬:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সাবমার্সিবল টিউবওয়েলের পাইপ বসানোর সময় প্রায় এক ঘণ্টা ধরে আগুন জ্বলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাটির নিচে গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে—এমন গুজবে উৎসুক জনতার ভিড় জমেছে ঘটনাস্থলে। বুধবার দিবাগত রাত ৯টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার বাগুনিপাড়া এলাকার শাহ আরজু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে শাহ আরজু মিয়ার বাড়িতে সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের কাজ চলছিল। প্রায় ১৪০ ফুট গভীরে পাইপ বসানোর পর হঠাৎ মাটির নিচ থেকে আগুনের ফুলকি বের হতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের শিখা মাঝে মাঝে প্রায় ১০ ফুট পর্যন্ত ওপরে উঠে যাচ্ছিল। খবর পেয়ে রাত ১০টার দিকে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ স্প্রে ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে পাইপের মুখ শক্ত করে বেঁধে দেয়। বর্তমানে টিউবওয়েল স্থাপনের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জালালাবাদ গ্যাস কোম্পানির হবিগঞ্জ অঞ্চলের প্রধান মো. আক্কাছ আলী জানান, মাটির নিচে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ দীর্ঘ সময় চাপা পড়ে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে দাহ্য গ্যাস তৈরি হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পরিদর্শন করা হবে বলে তিনি জানান। বাড়ির মালিকের ভাই জালাল শাহ জানান, যে স্থানে আগুন জ্বলেছে সেটি আগে নিচু জমি ও ঝোপঝাড় ছিল, যা সময়ের ব্যবধানে ভরাট হয়ে এখন টিলার মতো রূপ নিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad