কুলাউড়ায় ৮ কিলোমিটার খাল খনন প্রকল্পের উদ্বোধন
Led Bottom Ad

কুলাউড়ায় ৮ কিলোমিটার খাল খনন প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

১৪/০৫/২০২৬ ২৩:০২:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় দীর্ঘ প্রতীক্ষিত খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী আন ফানাই পর্যন্ত খনন কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ভুকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৩.০৯ কিলোমিটার খননের জন্য ২ কোটি ৬ লক্ষ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন এবং উপজেলা প্রকৌশলী প্রীতম দাস উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বহিবির্শ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল ইসলাম চৌধুরী এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad