মৌলভীবাজারে ১২ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত মুদিদোকানি আটক
Led Bottom Ad

মৌলভীবাজারে ১২ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত মুদিদোকানি আটক

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৪/০৫/২০২৬ ১২:৫২:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রুবেল (৪০) নামের এক মুদিদোকানিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক রুবেল বড়লেখা উপজেলার খালপাড় এলাকার মৃত ময়না মিয়ার ছেলে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহবাজপুর বাজারে অভিযুক্ত রুবেলের একটি মুদিদোকান রয়েছে এবং ভুক্তভোগী শিশুটি তাঁর দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। গত মঙ্গলবার রাতে রুবেল শিশুটিকে ফুঁসলিয়ে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে রুবেলের দোকানে যান, কিন্তু দোকান বন্ধ পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তল্লাশি শুরু হয়। বুধবার সকালে বড়াইল এলাকার জঙ্গল থেকে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শিশুটির জবানবন্দি ও অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়েছে। এই জঘন্য অপরাধের ঘটনায় বড়লেখা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad