বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ঢাকা
Led Bottom Ad

বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

প্রথম ডেস্ক

১২/০৫/২০২৬ ১২:০৩:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বৈশ্বিক বায়ুদূষণে আবারও শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তথ্যানুযায়ী, ঢাকার বাতাসের মান ১৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় এক নম্বরে অবস্থান করছে। বাতাসের এই মানকে বিশেষজ্ঞদের ভাষায় ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একিউআই-এর লাইভ আপডেট থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ১৫৮ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং। সাধারণত একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে তাকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ঢাকার বর্তমান বায়ুমান এই সীমার মধ্যেই রয়েছে। বিশেষজ্ঞরা জানান, অপরিকল্পিত নির্মাণ কাজ থেকে উৎপন্ন ধুলোবালি, যানবাহনের কালো ধোঁয়া এবং মহানগরীর চারপাশের ইটভাটাগুলোই এই ভয়াবহ দূষণের প্রধান কারণ।

এই চরম বায়ুদূষণের ফলে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে এই বাতাস অত্যন্ত ক্ষতিকর হতে পারে। দীর্ঘমেয়াদী বায়ুদূষণের ফলে শ্বাসকষ্ট, এলার্জি ও ফুসফুসের নানা জটিলতা বৃদ্ধির আশঙ্কা করছেন চিকিৎসকরা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad