সুবিপ্রবি ও ইবনে সিনা হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Led Bottom Ad

সুবিপ্রবি ও ইবনে সিনা হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১০/০৫/২০২৬ ২৩:৩৮:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এবং ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের মধ্যে এক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার (১০ মে) সিলেটে ইবনে সিনা হাসপাতালের বোর্ড রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তিপত্র হস্তান্তর করা হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাঁদের পরিবারের সদস্য এবং শিক্ষার্থীরা বিশেষ ছাড়ে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।

চুক্তি হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. নিজাম উদ্দিন এবং হাসপাতালের পক্ষে ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান (এইচএমসি) মাওলানা হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় সুবিপ্রবি পরিবারের সদস্যরা সিলেটের সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতাল এবং রিকাবীবাজারের ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার থেকে নির্ধারিত ছাড়ে চিকিৎসা সেবা ও রোগ নির্ণয় সুবিধা ভোগ করতে পারবেন।

হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডিএমএস কর্নেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রক্টর প্রফেসর ড. শেখ আব্দুল লতিফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের এডিশনাল ডিএমএস মেজর (অব.) ডা. আব্দুস সালাম চৌধুরী, এজিএম মোহাম্মদ ওবায়দুল হক, ম্যানেজার বেলাল হোসাইন এবং সুবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ ও গণিত বিভাগের লেকচারার সৈয়দ ইমাম মাহাদীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সংশ্লিষ্টরা মনে করছেন, এই চুক্তির মাধ্যমে নবপ্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংক্রান্ত চাহিদা পূরণ সহজতর হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad