কুলাউড়ায় কালভার্টের নিচে মিললো যুবকের মরদেহ
Led Bottom Ad

কুলাউড়ায় কালভার্টের নিচে মিললো যুবকের মরদেহ

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০৯/০৫/২০২৬ ১৫:৪০:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি কালভার্টের নিচ থেকে প্রদীপ তেলি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মীরবক্সপুর এলাকার একটি কালভার্টের নিচে তার মরদেহটি পাওয়া যায়। নিহত প্রদীপ তেলি পার্শ্ববর্তী গাজীপুর চা বাগানের অনিল তেলীর পুত্র।


কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর ‘প্রথম সিলেট’ কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে মীরবক্সপুর এলাকায় মুফতি আব্দুর রহমানের বাড়ির সামনে একটি কালভার্টের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।


তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- প্রদীপ তেলি মদ্যপ অবস্থায় কালভার্টের পাশে বসেছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে তার মৃত্যু হয়।



জুয়েল আহমেদ / ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad