শ্রীমঙ্গলে চা বাগানের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা বাগান এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ মে) স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরের পানি থেকে মরদেহটি উদ্ধার করে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, উদ্ধারের পর মরদেহটি পরিচয় শনাক্তকরণের উদ্দেশ্যে শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পুলিশ নিহত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। চা বাগান এলাকায় পুকুরে অজ্ঞাত লাশ পাওয়ার এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: