মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান
Led Bottom Ad

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৮/০৫/২০২৬ ১৫:৪৮:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম।


শুক্রবার (৮ মে) সকালে তিনি কর্মস্থলে যোগদান করলে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় তাঁকে স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।


গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন।


জনাব মোঃ রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। বাংলাদেশ পুলিশে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


মৌলভীবাজার জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, নবাগত পুলিশ সুপারের নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শাহিন আহমেদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad