কালবৈশাখীর তাণ্ডবে মৌলভীবাজারের তিন উপজেলায় লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি
Led Bottom Ad

কালবৈশাখীর তাণ্ডবে মৌলভীবাজারের তিন উপজেলায় লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৭/০৫/২০২৬ ১৯:৫৯:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলায় প্রবল কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে; ঝড়ে গাছ উপড়ে ও বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বুধবার (৬ মে) রাত থেকে সংশ্লিষ্ট এলাকার কয়েকটি ইউনিয়ন পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের এই ঝড়ে কমলগঞ্জের পতনউষার ও মুন্সীবাজার, রাজনগরের কামারচাক এবং কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজনগরের কামারচাক ইউনিয়নের বাসিন্দা রুহেল মিয়া জানান, ঝড়ে তাঁর বসতঘর উড়ে গেছে এবং এলাকার আরও অনেকের ঘরবাড়ি ভেঙে অপূরণীয় ক্ষতি হয়েছে।

পতনউষার ইউনিয়নের বাসিন্দা সুমন ও নয়ন জানান, ঝড়ে ঘরের চালে গাছ উপড়ে পড়ে আসবাবপত্র সব ভেঙে গেছে এবং বিদ্যুতের মিটার ও তার ছিঁড়ে যাওয়ায় রাত থেকে পুরো এলাকা অন্ধকারে রয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রকৃত সংখ্যা নিরূপণে স্থানীয় জনপ্রতিনিধিদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, লাইনের ওপর গাছ পড়ে খুঁটি ও তারের ব্যাপক ক্ষতি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে, তবে পরিস্থিতি পুরোপুরি ঠিক হতে সময় লাগতে পারে। ঝড়ে ঘরবাড়ি হারানো পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে এবং দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad