পুলিশের পুরোনো পোশাক ফিরিয়ে আনছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
Led Bottom Ad

পুলিশের পুরোনো পোশাক ফিরিয়ে আনছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম ডেস্ক

০৪/০৫/২০২৬ ২১:২৯:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ পুলিশ বাহিনীকে তাদের ঐতিহ্যবাহী পুরোনো পোশাকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। সোমবার (৪ মে) সচিবালয়ে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’র প্রথম সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বর্তমান পোশাকটি অনেক সদস্যের কাছেই মানানসই মনে হচ্ছে না। বাহিনীর সদস্যদের মতামত এবং ঐতিহ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আগের ড্রেস কোড ফিরিয়ে আনার চিন্তা করছে। এক্ষেত্রে প্যান্টের রঙ আগের মতোই ‘খাকি’ কালারের হবে বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি কারামুক্ত হওয়া কতিপয় ব্যক্তিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর অনেকে জামিন পেয়েছেন, যা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে শীর্ষ সন্ত্রাসী বা তালিকাভুক্ত অপরাধী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও যোগ করেন, এবারের সংসদ অধিবেশন ছিল অত্যন্ত সফল ও সৌহার্দ্যপূর্ণ, যেখানে সরকারি ও বিরোধী দল গঠনমূলক আলোচনার মাধ্যমে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ অভিযানের পদ্ধতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। ক্যাম্প ঘিরে নিরাপত্তা জোরদার করতে সরকার সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad