বড়লেখার ওসি মনিরুজ্জামান খান মৌলভীবাজার জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত
Led Bottom Ad

বড়লেখার ওসি মনিরুজ্জামান খান মৌলভীবাজার জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৪/০৫/২০২৬ ১৬:৪৫:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বড়লেখা থানার ওসি মোঃ মনিরুজ্জামান খান। গত এপ্রিল ২০২৬ মাসের সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। ​সোমবার (৪ মে) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ বেল্লাল হোসাইন তার হাতে এই সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

​জানা গেছে, এপ্রিল মাসে পরোয়ানা তামিল (অ্যারেস্ট ওয়ারেন্ট), মামলার দ্রুত নিষ্পত্তি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ বড়লেখা উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় পুলিশের সদর দপ্তরের ইউনিফর্ম ক্রাইটেরিয়া অনুযায়ী তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করা হয়।

​পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, "যেকোনো পুরস্কারই কাজে বাড়তি অনুপ্রেরণা যোগায়। এই কৃতিত্ব বড়লেখা থানার প্রতিটি সদস্যের। উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়তে আমাদের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।"

​উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad