‘ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে’
Led Bottom Ad

ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

‘ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে’

প্রথম ডেস্ক

০৩/০৫/২০২৬ ১৩:০২:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নির্বাচনি ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৩ মে) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিসিদের দেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়; তাই জনসেবাকেই অগ্রাধিকার দিতে হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিগত সময়ে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হওয়ায় দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে, তবে সরকার জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সংকট সমাধানের পথ খুঁজছে। এছাড়া জ্বালানি সাশ্রয়ে রাত ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বনে ডিসিদের কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী সচিবালয়ের নিজ দপ্তর থেকে হেঁটে সম্মেলনস্থলে যাওয়ার সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন। আগামী ৬ মে পর্যন্ত চলমান এই সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৩০টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে। এবার ডিসিদের পক্ষ থেকে আসা ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাবকে সম্মেলনে আলোচনার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সর্বোচ্চ সংখ্যক প্রস্তাব এসেছে। সম্মেলন চলাকালীন জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, স্পিকার, প্রধান বিচারপতি এবং নির্বাচন কমিশনের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এবারের সম্মেলন আগের তুলনায় এক দিন বাড়িয়ে চার দিন করা হয়েছে যাতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অধিকতর গুরুত্বের সঙ্গে আলোচনা করা সম্ভব হয়।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad