বড়লেখায় ডাকাতির সময় গুলিবিদ্ধ হয়ে ডাকাত সদস্য নিহত

বড়লেখায় ডাকাতির সময় গুলিবিদ্ধ হয়ে ডাকাত সদস্য নিহত

নিজস্ব প্রতিনিধি,বড়লেখা :

২৮/০৪/২০২৬ ১৬:১৩:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকায় ডাকাতির সময় গুলিবিনিময়ের ঘটনায় এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।


মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে দাসের বাজারের লঘাটি গ্রামের আলী কমপ্লেক্সের মালিক, যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে ৬–৭ জনের একটি ডাকাত দল বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে ডাকাতদের সঙ্গে গুলিবিনিময় হয়।


গুলিবিনিময়ের এক পর্যায়ে ডাকাতদের ছোড়া গুলি তাদেরই এক সদস্যের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।


ঘটনার সময় বাড়ির এক আত্মীয় গিয়াস উদ্দিন অল্পের জন্য প্রাণে রক্ষা পান।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

হিফজুর রহমান

মন্তব্য করুন: