তেল দিতে এসে রাজনগরে খাদে তেলবাহী গাড়ি

তেল দিতে এসে রাজনগরে খাদে তেলবাহী গাড়ি

নিজস্ব প্রতিনিধি, রাজনগর

২৭/০৪/২০২৬ ২১:২৫:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের রাজনগরে জ্বালানি তেল পরিবহণকারী একটি গাড়ি খাদে পড়ে গেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার মশারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, তেলবাহী গাড়িটি তেল সরবরাহের উদ্দেশ্যে ওই এলাকায় যাচ্ছিল। পথে হঠাৎ টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে নেমে যায় গাড়িটি।


দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গাড়িটি খাদে আটকে পড়ায় কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।


স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে তাৎক্ষণিকভাবে বর্ণনা করে বলেন, “তেল দিতে এসে গাড়িটাই যেন তেলের চাপে পড়ে গেল।”


পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

জুয়েল আহমদ

মন্তব্য করুন: