রাজনগরে অসহায় আনোয়ারার ঘরে ফিরছে আশার আলো
Led Bottom Ad

বসতঘর নির্মাণ করে দেবার প্রতিশ্রুতি সাবেক চেয়ারম্যানের

রাজনগরে অসহায় আনোয়ারার ঘরে ফিরছে আশার আলো

নিজস্ব প্রতিনিধি, রাজনগর

২৬/০৪/২০২৬ ২১:০৭:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বহুদিন ধরেই ঝড়-বৃষ্টি আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে দিন কাটছিল আনোয়ারা বেগমের। ভাঙাচোরা একটি ঘরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে কষ্টে কাটছিল তাঁর জীবন। মাথার ওপরে ছিল না নিরাপদ ছাদ, সামনে ছিল না কোনো আশার দিশা।


ঠিক এমন সময় পাশে দাঁড়ানোর আশ্বাস নিয়ে এগিয়ে এলেন রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাজাহান খান। তাঁর উদ্যোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের বেতাগঞ্জা গ্রামের আনোয়ারা বেগমের জন্য নির্মিত হবে নতুন একটি বসতঘর।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আনোয়ারার জরাজীর্ণ ঘরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিও নজরে আসে শাহাজাহান খানের। পরে মানবিক বিবেচনায় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ঘর নির্মাণের সিদ্ধান্ত নেন।


বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। দূরে থেকেও পরিবারের সদস্যদের মাধ্যমে আনোয়ারার খোঁজখবর নিচ্ছেন নিয়মিত। জানা গেছে, তাঁর ছোট ভাই সিরাজুল ইসলাম খান ও বোন আমেনা খানমও এ উদ্যোগে সহযোগিতা করছেন। তাঁদের প্রয়াত বাবা-মায়ের নামে ঘরটি উৎসর্গ করা হবে।


শাহাজাহান খান বলেন, “ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা ঘর নির্মাণের কাজ শুরু করতে চাই। পরিবারটির জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে চাই।”


এই খবরে আনন্দে ভরে উঠেছে আনোয়ারার পরিবার। দীর্ঘদিনের দুঃখ-কষ্টের ভেতর এমন সহায়তার আশ্বাস যেন নতুন স্বপ্ন দেখাচ্ছে তাঁদের।


আনোয়ারা বেগম বলেন, “আমাদের জন্য কেউ এগিয়ে আসবে, এটা ভাবিনি। তিনি পাশে দাঁড়িয়েছেন, এটাই অনেক বড় পাওয়া। আমরা তাঁর পরিবারের জন্য দোয়া করি।”


স্থানীয়দের ভাষ্য, এই উদ্যোগ শুধু একটি ঘর নির্মাণ নয়, এটি সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন ঘটনা অন্যদেরও অনুপ্রাণিত করবে।

জুয়েল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad