বড়লেখায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Led Bottom Ad

বড়লেখায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৬/০৪/২০২৬ ১৮:০৮:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের দুবাইপ্রবাসী আব্দুল গফুরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে মরিয়ম বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে সে সবার অলক্ষ্যে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তার সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি দ্রুত পরিবারের সদস্যদের জানালে তারা পুকুর থেকে তাকে উদ্ধার করেন। তবে উদ্ধারের আগেই শিশু মরিয়মের মৃত্যু হয়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এক বছরের ব্যবধানে একই এলাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad