বড়লেখায় শাহাজান আহমেদ সাজুর সমর্থনে মতবিনিময় সভা
Led Bottom Ad

বড়লেখায় শাহাজান আহমেদ সাজুর সমর্থনে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৬/০৪/২০২৬ ০৯:৪৩:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহাজান আহমেদ সাজুর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় খালিবাড়ি সংলগ্ন এলাকায় আয়োজিত এই সভায় এলাকার মুরব্বি, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন যোগ্য, দায়িত্বশীল ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে শাহাজান আহমেদ সাজুকে সমর্থন জানান।

মতবিনিময় সভায় স্থানীয়রা তাঁদের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বিপদে-আপদে যে ব্যক্তি রাত-বিরাতেও মানুষের পাশে ছুটে যাবেন, তেমন একজন প্রতিনিধিই বড়লেখা সদরের জন্য প্রয়োজন। এই গুণাবলি সাজুর মধ্যে রয়েছে উল্লেখ করে তাঁরা তাঁকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

শাহাজান আহমেদ সাজু তাঁর বক্তব্যে বলেন, “আমি ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, বরং এলাকার জনগণের অকুন্ঠ সমর্থন ও উৎসাহে আগামী নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আপনারা পাশে থাকলে আমি নির্বাচনের মাঠে থাকবো।” তিনি আরও যোগ করেন যে, চেয়ারম্যান হওয়ার মূল লক্ষ্য হলো এলাকার উন্নয়ন এবং মানুষের প্রকৃত সেবক হিসেবে কাজ করা। সবার পরামর্শ ও সহযোগিতা পেলে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। সভা শেষে এলাকার শান্তি ও সমৃদ্ধি এবং শাহাজান আহমেদ সাজুর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad